১৭ জুলাই ২০১০ - ১৯:৩০

কিছুদিন পূর্বে আল খুবর অঞ্চলের তিনজন শিয়া ধর্মীয় ব্যক্তিত্বকে মুক্তি দানের পর গত মঙ্গলবার অপর এক শিয়া ব্যক্তিত্বকে মুক্তি দিল সৌদি নিরাপত্তা কর্মকর্তারা।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: নিজস্ব বাসভবনে জামাতের নামায আয়োজনের অপরাধ গ্রেপ্তার হওয়া ‘হাসান আলী আল মাক্কী’, একমাস হাজত বাসের পর গত পরশু মুক্তি লাভ করেছেন। এ প্রতিবেদনে বলা হয়েছে এ শিয়া শিক্ষক, সম্প্রতি মুক্ত হওয়া তিন শিয়া ব্যক্তিত্বের ‘আব্দুল্লাহ ফাহাদ আল মাক্কী’, ‘মাহদী আহমাদ আল খুদাইরী’ এবং ‘হাসান সালেহ আল মাহনা’ সাথে গ্রেপ্তার হয়েছিলেন। উল্লেখ্য যে, সৌদি সরকার, আল আহসা, আল কাতীফ, নাজরান, মদিনা মুনাওয়ারা প্রভৃতি শহরসমূহে মসজিদ ও ইমাম বাড়ী নির্মাণ এবং সকল প্রকার ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। #